স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার দাবিতে শশুরবাড়ির সামনে ধর্না
দি নিউজ লায়ন ; আজ থেকে গত দু মাস আগে রেজিস্ট্রি করে বিয়ে করা স্ত্রীকে জোর পূর্বক আটকে রাখার দরুণ, স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার দাবি তুলে রাতভর শ্বশুর বাড়ির সামনে ধর্ণায় বসেছেন স্বামী।
ঘটনাটি নদিয়ার হরিণঘাটা থানা এলাকার সোনাখালি গ্রামের। জানা যায়, বিরোহি হালদার পাড়ার বাবু মল্লিক নামে বছর আঠাশের এক যুবক গত আগস্ট মাসের তিন তারিখে রেজিস্ট্রি করে বিয়ে করেন সঙ্গীতা ঘোষ নামে সোনাখালি গ্রামের আঠের বছরের এক তরুণীর সঙ্গে।
অভিযোগ, বিয়ের পর নিজের বাড়িতে সংগীতা চলে যাওয়ার পর, সেইদিনই সংগীতাকে বাড়িতে আটকে রাখা হয়। স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় শ্বশুরবাড়ির লোকজন। মাসখানেক আগে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার দাবি তুলে,রবিবার গভীর রাত থেকে স্ত্রীর বাপের বাড়ির সামনে ধর্নায় বসেন স্বামী।

Post a Comment